অনলাইন ডেস্ক ১৬ জুন ২০২৬ ০১:৫৬ পি.এম
নাহিদ ইসলাম
দেশের অর্থনীতি ও জনজীবন গভীর চাপের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম আরো বলেন, ব্যাংকিং খাত, আর্থিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সম্পদের সুশাসন নিশ্চিত করতে হবে। কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য জাতীয় সম্পদকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া যাবে না। জনগণের আমানত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে পরিচালনা করতে হবে।
উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১১ দলীয় ঐক্য এই সমাবেশ আয়োজন করে।
শনিবার বিকালে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, সরকার ঘোষিত বাজেট সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় জনগণ চরম দুর্ভোগে রয়েছে।
অথচ বাজেটে এসব সংকট মোকাবিলায় কার্যকর কোনো দিকনির্দেশনা নেই।
তিনি আরও বলেন, মাত্র কয়েক মাসের ব্যবধানে জনগণের জীবনে যে দুর্ভোগ নেমে এসেছে, তা দেশের মানুষকে হতাশ ও ক্ষুব্ধ করে তুলেছে। সরকার জনগণের কষ্ট উপলব্ধি না করে সমালোচনাকে উপহাসের চোখে দেখছে। বাস্তবতা হলো, দেশের অর্থনীতি ও জনজীবন আজ গভীর চাপের মধ্যে রয়েছে।
এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া, সতর্ক থাকার পরামর্শ
২৪ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল
সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৫ বিলিয়ন ডলার
২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৩৭৪ কোটি টাকা
বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর
সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা
এনবিআরের প্রজ্ঞাপন জারি ২ কোটি টাকা পর্যন্ত লেনদেনে টার্নওভার ট্যাক্স অব্যাহতি
৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে গঠিত হলো ‘ইনভেস্ট বাংলাদেশ’
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
অগ্রণী ব্যাংকে সুশাসন ও সেবার মানোন্নয়নে চেয়ারম্যান-এমডির উদ্যোগ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’র বার্তা
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৯ বিলিয়ন ডলার
অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা
এস আলম গ্রুপের ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ক্রিপ্টো ও এমএলএম প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংকের
বাংলা কিউআর রিলস প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দিয়েছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশে ভুয়া ঋণের ফাঁদ সম্পর্কে জনসাধারণকে সতর্ক করল এডিবি
সঞ্চয়পত্রের মুনাফার উৎসে করের প্রত্যয়নপত্র পাবেন যেখানে
বৈদ্যুতিক যানবাহন নীতিমালা করছে শিল্প মন্ত্রণালয়
অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়ের ফাঁদ, করদাতাদের সতর্ক করল এনবিআর
তিন মাসে কোটিপতি হিসাব বেড়েছে ২৪৪১টি
দেশের অর্থনীতি গভীর চাপে: নাহিদ ইসলাম
ইসলামী ব্যাংকের পরিচালনা বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
আমিও তো ১০ হাজার কর্মী ছাঁটাই করবো
যমুনা ব্যাংকের ২৫ বছর পূর্তি