অনলাইন ডেস্ক ১২ জুন ২০২৬ ০২:৩৪ পি.এম
নগরীর সারদা হলে জেলা ও মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, এটা ভঙ্গুর অর্থনীতির ঘাড়ে উচ্চাভিলাষী বাজেট। সরকার ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী এবং বর্তমান ভঙ্গুর অর্থনীতির জন্য অকল্যাণকর বলে কঠোর সমালোচনা করেছেন।
বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেট নগরীর সারদা হলে জেলা ও মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমালোচনা করেন।
ফয়জুল করিম বলেন, ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার এই বিশাল ঘাটতি বাজেট পূরণে সরকারকে বছরজুড়ে দেশি-বিদেশি খাত থেকে চড়া সুদে ঋণ নিতে হবে, যা বিপর্যস্ত ব্যাংক খাত ও সাধারণ মানুষের ওপর ঋণের বোঝা আরও ভারি করবে।
সম্মেলনে শায়েখে চরমোনাই দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে খুন, গুম, ধর্ষণ, অপহরণ, ছিনতাই ও ব্ল্যাকমেইলিংয়ের ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে।
শিশু রামিসা ও সিলেটের ৪ বছরের শিশু ফাহিমাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সমাজে রাসুলুল্লাহ (সা.) এর আদর্শ ও চারিত্রিক শিক্ষার বাস্তবায়ন ছাড়া এই ধরনের জঘন্য অপরাধ বন্ধ করা সম্ভব নয়।
সীমান্তে পুশইন ও সীমান্ত উত্তেজনাকে সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ আখ্যা দিয়ে তিনি সীমান্ত হত্যা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ঢোল-তবলা ও নাচ শেখানোর চেষ্টা বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন ও জয়েন্ট সেক্রেটারি মুফতি আবু তাহের মিসবাহর যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নজীর আহমদ ও জেলা সভাপতি মুফতি সাঈদ আহমেদ। এছাড়া সভায় জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ মহানগর সভাপতি হাফেজ মাওলানা আসাদ উদ্দিন, জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি প্রভাষক বুরহান উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, জেলা সভাপতি ফজলুল হক, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা বদরুল হক, মহানগর সভাপতি মোহাম্মদ জাকির হোসেন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ জাকাওয়াত হোসেনসহ স্থানীয় নেতারা বক্তব্য প্রদান করেন।
চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী
দেশে সুস্থ ধারার রাজনীতিতে তারেক রহমানের বিকল্প নেই: ড. মোশাররফ
ইসহাক সরকারের ভাইসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান
ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে আ.লীগ, গোয়েন্দা প্রতিবেদনে মিলল ভয়ংকর তথ্য
বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘোষণা
বিএনপি-জামায়াত দ্বন্দ্বে বন্ধ সেবামূলক কাজ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতের অভিনন্দন
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র আর নেই
লংমার্চ কর্মসূচি সফলের আহ্বান জামায়াতের
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
জরুরি বৈঠকে বিএনপি
‘আধিপত্য যার, ফুটপাতের চাঁদার সাম্রাজ্য তার’ নিউমার্কেটে সংঘর্ষ
যে কারণে মহাসচিব হিসেবে রিজভীতে আস্থা বিএনপি নেতাকর্মীদের
জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ
এনসিপি নেতা তানভীর কারাগারে, আদালত চত্বরে ছাত্রদলের ডিম নিক্ষেপ
ছাত্রদল-শিবির সংঘর্ষে মাঠে নামলেন যুবদল নেতা নয়ন
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয়: সমাজকল্যাণমন্ত্রী
১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক, ৫ আগস্ট সমাবেশ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন - ডা. শফিকুর
মোনাফেক গুপ্তরা থেমে নেই: ছাত্রদল সভাপতি
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক
ভঙ্গুর অর্থনীতির ঘাড়ে উচ্চাভিলাষী বাজেট: ফয়জুল করিম
সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না: বিরোধীদলীয় নেতা
প্রধানমন্ত্রীকে আ. লীগ নেতার চিঠি, কী আছে এতে