অনলাইন ডেস্ক ১২ আগষ্ট ২০২৬ ১১:৩৯ পি.এম
ছবি : সংগৃহীত
রাজধানীর নিউমার্কেট ও আশপাশের এলাকার ফুটপাতে প্রায় পাঁচ হাজার দোকান রয়েছে। এসব এলাকায় আধিপত্য যার থাকে, ফুটপাতের কোটি টাকার চাঁদা তার। গত কয়েক যুগ ধরে এভাবেই চাঁদাবাজি চলে আসছে।
স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীদের অভিযোগ, দোকানপ্রতি দৈনিক চাঁদা, ভাড়া, বিদ্যুৎ বিল এবং নতুন করে বসার জন্য এককালীন অগ্রিমের নামে চলে বিপুল অর্থ লেনদেন। এই নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, কে কত টাকা তুলবে আর সেই টাকা কারা ভাগ করে নেবে—তা নিয়েই একাধিক পক্ষের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন।
গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজ ছাত্রদল ও নিউমার্কেট থানা যুবদলের সংঘর্ষের নেপথ্যে ছিল এই আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উভয় পক্ষের ১০ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব যুগান্তরকে বলেন, কোনো পক্ষই থানায় মামলা করেনি। মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা জানতে পেরেছি তারা নিজেরা বসে সমস্যার সমাধান করবে।
নিউমার্কেট এলাকার চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, দীর্ঘদিন ধরেই এগুলো চলে আসছে। এখানে পুলিশের তেমন কিছু করার নেই। চাঁদাবাজদের বাধা দিলে পুলিশই এখানে থাকতে পারবে না।
তিনি আরও বলেন, ফুটপাতে দোকান বসানো বন্ধ করা গেলে চাঁদাবাজি বন্ধ হবে। এক্ষেত্রে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ চাঁদাবাজি সব সময় সরকারি দলের সমর্থকেরা করে থাকে।
স্থানীয় সূত্র বলছে, সায়েন্স ল্যাব, এলিফ্যান্ট রোড, গাউছিয়া, নীলক্ষেত মোড়, নিউমার্কেটের ১ থেকে ৪ নম্বর গেট, নিউমার্কেটের পশ্চিম ও দক্ষিণ পাশ, কাঁচাবাজার, ঢাকা কলেজ পেট্রোল পাম্প এলাকা, বাবুপুরাসহ আশপাশের এলাকায় প্রায় পাঁচ হাজার দোকান রয়েছে। এসব দোকান থেকে প্রতিদিন দোকানপ্রতি ৩০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত ‘ভাড়া’ তোলা হয়। এর বাইরে বিদ্যুৎ বিল হিসেবে ৫০ টাকা করে নেওয়া হয়। সব মিলিয়ে প্রতিদিন অন্তত ২৫ লাখ টাকা চাঁদা তোলা হয় বলে অভিযোগ রয়েছে।
দোকানিদের অভিযোগ, বিএনপির ‘ধানের শীষ’ প্রতীককে ছাতা হিসেবে ব্যবহার করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব টাকা ভাগ-বাটোয়ারা করে নেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর প্রতিটি দোকানদারকে প্রতিদিন ৩০০ থেকে ৭০০ টাকা দিতে হচ্ছে। এর সঙ্গে বিদ্যুৎ বিল বাবদ ২০ থেকে ৫০ টাকা নেওয়া হয়। বিভিন্ন দলের ‘লাইনম্যান’রা দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদা তোলেন। বিগত আওয়ামী লীগ আমলেও চাঁদাবাজি চলেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর নতুন করে দোকানে বসাতে ব্যবসায়ীরা ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত দিয়েছেন স্থানীয় নেতাদের।
নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের দাবি, প্রায় পাঁচ হাজার দোকান থেকে চার-পাঁচটি ভাগে প্রতিদিন ২৫ লাখ টাকার বেশি চাঁদা আদায় করা হয়। ব্যবসায়ীদের ভাষ্য, এখানে থাকতে হলে চাঁদা দিতেই হবে।
বহু বছর ধরে ব্যবসা করছেন এমন কয়েকজন জানান, চাঁদা দেওয়া ছাড়া টিকে থাকা কঠিন। দোকানপ্রতি বিদ্যুৎ বিলের নামে ২০ থেকে ৫০ টাকা নেওয়া হয়। তাদের দাবি, অন্তত দুটি সিন্ডিকেটের মাধ্যমে টাকা আদায় করা হয়। একটি সিন্ডিকেটকে দোকানপ্রতি প্রতিদিন ২০০ টাকা এবং ভালো অবস্থানের দোকানের ক্ষেত্রে ৩০০ টাকা দিতে হয়। এর বাইরে দোকান ‘ভাড়া’ হিসেবে ৩০০ থেকে ৭০০ টাকা, কোনো কোনো ক্ষেত্রে ৮০০ টাকা পর্যন্ত দিতে হয়। দোকান ও জায়গা নিয়ন্ত্রণ এবং টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ থেকেই কয়েক দিন পরপর সংঘর্ষের ঘটনা ঘটে বলেও ব্যবসায়ীরা জানান।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) খাইরুল বাশার জানান, চাঁদাবাজির বিষয়টি তারাও শুনেছেন। জনশ্রুতি রয়েছে, কয়েকটি গ্রুপ সেখান থেকে চাঁদা তোলে। তবে এখন পর্যন্ত কোনো দোকানদার বা সংশ্লিষ্ট ব্যক্তি থানায় অভিযোগ করেননি। তাই ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ...
‘আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই’
মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী
জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন
বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ
আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত
চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
লংমার্চে গিয়ে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের তিরস্কার করলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা
‘শেখ হাসিনা চান জামায়াত এমন বেপরোয়া কর্মসূচি পালন করুক’
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী
দেশে সুস্থ ধারার রাজনীতিতে তারেক রহমানের বিকল্প নেই: ড. মোশাররফ
ইসহাক সরকারের ভাইসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান
ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে আ.লীগ, গোয়েন্দা প্রতিবেদনে মিলল ভয়ংকর তথ্য
বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘোষণা
বিএনপি-জামায়াত দ্বন্দ্বে বন্ধ সেবামূলক কাজ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতের অভিনন্দন
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র আর নেই
লংমার্চ কর্মসূচি সফলের আহ্বান জামায়াতের
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
জরুরি বৈঠকে বিএনপি
‘আধিপত্য যার, ফুটপাতের চাঁদার সাম্রাজ্য তার’ নিউমার্কেটে সংঘর্ষ
যে কারণে মহাসচিব হিসেবে রিজভীতে আস্থা বিএনপি নেতাকর্মীদের
জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ
এনসিপি নেতা তানভীর কারাগারে, আদালত চত্বরে ছাত্রদলের ডিম নিক্ষেপ