অনলাইন ডেস্ক ০৫ আগষ্ট ২০২৬ ০৬:৫৩ পি.এম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় বহুল আলোচিত ও দ্বিতীয়বারের মতো দল থেকে সাময়িক অব্যাহতি পাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মেহেদী হাসান এ নির্দেশ দেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এদিকে আদালত চত্বরে ছাত্রদলের নেতাকর্মী বিভিন্ন শ্লোগান দেন ও তানভীরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী ও ওসি ডিবি ইকবাল বাহার জানান, গাজী সালাউদ্দিন তানভীর ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ ব্যাপারে সদর উপজেলা বিএনপির সভাপতি এইচএস মাফতুন আহমেদ খান রুবেল গত ২ আগস্ট তার বিরুদ্ধে সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। তানভীর ঢাকার মিরপুরের পূর্ব মনিপুরের একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন। গোপনে এমন খবর পেয়ে বুধবার ভোর ৫টার দিকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে বগুড়া আনার পর বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে তোলা হয়।
জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছিল। বিচারক আসামিকে বগুড়া জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।
এদিকে তানভীরকে গ্রেফতারের খবরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সকাল থেকে আদালত চত্বরে অবস্থান নেন। পুলিশ প্রহরায় তানভীরকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পুলিশ তাকে দ্রুত গাড়িতে তুলে জেল হাজতে নিয়ে যায়।
ছাত্রদল নেতা রাফিউল আল আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার কৃতি সন্তান। তাকে নিয়ে তানভীর আপত্তিকর মন্তব্য করে দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা গাজী সালাউদ্দিন তানভীরের সর্বোচ্চ শাস্তি দাবি করছিল।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, সাইবার সুরক্ষা আইনে গ্রেফতার এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে বুধবার দুপুরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। এ ব্যাপারে পরবর্তীতে শুনানি অনুষ্ঠিত হবে।
ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ...
‘আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই’
মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী
জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন
বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ
আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত
চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
লংমার্চে গিয়ে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের তিরস্কার করলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা
‘শেখ হাসিনা চান জামায়াত এমন বেপরোয়া কর্মসূচি পালন করুক’
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী
দেশে সুস্থ ধারার রাজনীতিতে তারেক রহমানের বিকল্প নেই: ড. মোশাররফ
ইসহাক সরকারের ভাইসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান
ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে আ.লীগ, গোয়েন্দা প্রতিবেদনে মিলল ভয়ংকর তথ্য
বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘোষণা
বিএনপি-জামায়াত দ্বন্দ্বে বন্ধ সেবামূলক কাজ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতের অভিনন্দন
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র আর নেই
লংমার্চ কর্মসূচি সফলের আহ্বান জামায়াতের
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
জরুরি বৈঠকে বিএনপি
‘আধিপত্য যার, ফুটপাতের চাঁদার সাম্রাজ্য তার’ নিউমার্কেটে সংঘর্ষ
যে কারণে মহাসচিব হিসেবে রিজভীতে আস্থা বিএনপি নেতাকর্মীদের
জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ
এনসিপি নেতা তানভীর কারাগারে, আদালত চত্বরে ছাত্রদলের ডিম নিক্ষেপ