শনিবার ১২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন্ত্রী

ঢাকা নিউজ অনলাইন ২৪ ডেস্ক ০৪ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৫১ পি.এম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের কোন বিকল্প নেই। এজন্য শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে।

আজ ঢাকার স্থানীয় একটি হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ আয়োজিত ‘যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে তিনি একথা বলেন। 

তিনি আরও বলেন, আজকের ভবিষ্যৎ প্রজন্মই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। তাই তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য আগামী প্রজন্মকে ভালো বই পড়ায় উৎসাহিত করতে হবে। 

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও সৃজনশীল করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য সরকার খেলাধুলা, সংস্কৃতি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের এই উদ্যোগগুলো ভবিষ্যৎ প্রজন্মকে আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।

তিনি আরও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ‘কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি’ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই, মানবিক ও সৃজনশীল মানুষ তৈরি করতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। ‌

এ সময় তিনি তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে ভালো বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মো. আসাদুজ্জামান, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আরও খবর

news image

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন্ত্রী

news image

বিদেশে পাড়ি দেওয়ার আগে যে ৫ বিষয়ে দক্ষ হওয়া জরুরি

news image

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

news image

সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

news image

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

news image

স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য : স্থানীয় সরকার মন্ত্রী

news image

সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে আন্তঃশিক্ষা বোর্ডের ৫ নির্দেশনা

news image

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

news image

এসএসসির ফলাফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী