রবিবার ১৩ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে আন্তঃশিক্ষা বোর্ডের ৫ নির্দেশনা

অনলাইন ডেস্ক ২১ জুলাই ২০২৬ ০৩:৫১ পি.এম

সংগৃহীত সংগৃহীত

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষ্যে দেশের সব নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে পাঁচ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ছাত্র ও ছাত্রী ফুটবল দল গঠন, নিয়মিত অনুশীলন এবং টুর্নামেন্টের প্রস্তুতি নিশ্চিত করতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করবেন। একই দিন ও একই সময়ে সারা দেশে টুর্নামেন্টের খেলা শুরু হবে। এতে দেশের নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য দেওয়া পাঁচ নির্দেশনা হলো-

১. শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে একটি ছাত্র ও একটি ছাত্রী ফুটবল দল গঠন করতে হবে।

২. অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে হবে।

৩. দক্ষ খেলোয়াড় বাছাই ও শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে শ্রেণিভিত্তিক আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে। 

৪. খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ জীবনধারা গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

৫. টুর্নামেন্ট-সংক্রান্ত পরবর্তী নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

এ ছাড়া টুর্নামেন্ট সফলভাবে বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

আরও খবর

news image

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন্ত্রী

news image

বিদেশে পাড়ি দেওয়ার আগে যে ৫ বিষয়ে দক্ষ হওয়া জরুরি

news image

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

news image

সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

news image

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

news image

স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য : স্থানীয় সরকার মন্ত্রী

news image

সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে আন্তঃশিক্ষা বোর্ডের ৫ নির্দেশনা

news image

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

news image

এসএসসির ফলাফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী