মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

শুধু সমুদ্র আর আমি—এখানেই আমার থাকা উচিত: সাদিয়া আয়মান

অনলাইন ডেস্ক ১৪ জুলাই ২০২৬ ১০:১১ পি.এম

সাদিয়া আয়মান সাদিয়া আয়মান

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ‘মায়া শালিক’, ‘ইন্টার্নশিপ’ কিংবা বড়পর্দার ‘কাজলরেখা’ দিয়ে যিনি অল্প সময়েই কোটি কোটি দর্শকের মন জয় করে নিয়েছেন। ব্যস্ত অভিনেত্রী কাজের ফাঁকে নিজেকে বিশ্রাম আর  একটু মানসিক প্রশান্তি পেতে ছুটে গেছেন প্রকৃতির অপরূপ লীলাভূমি থাইল্যান্ডের নীল সমুদ্রসৈকত ফুকেট দ্বীপে।

ফুকেটের চোখজুড়ানো আর মনমাতানো সম্প্রতি একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন সাদিয়া আয়মান, যা মুহূর্তেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। 

পোস্ট করা ছবির ক্যাপশনে অভিনেত্রী নিজের ভালোলাগার অনুভূতি প্রকাশ করে লিখেছেন— শুধু সমুদ্র আর আমি! ঠিক এখানেই আমার থাকা উচিত।

সেই সঙ্গে সেখানকার ফুরফুরে পরিবেশ ও সুস্বাদু খাবারের প্রশংসা করে সাদিয়া আয়মান আরও লিখিছেন— সমুদ্রের তীরে সোনালি বিকেল আর একটুখানি রোদে পোড়া তামাটে ত্বকেই যেন জীবনটা একদম নিখুঁত মনে হচ্ছে। আর সমুদ্রের গর্জন, লোনা হাওয়া আর নীরবতার মাঝে নিজেকে খুঁজে পেয়েছেন নিজের সত্যিকারের ঠিকানা বলে জানান অভিনেত্রী।