রবিবার ১৩ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

পুরান ঢাকার পপুলার ডায়াগনস্টিকে অভিযান, মন্ত্রীর হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক ০৬ আগষ্ট ২০২৬ ১০:৩৩ পি.এম

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

সেন্টারে বৃহস্পতিবার দুপুরে আকস্মিক অভিযান পরিচালনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এসময় সরকারি হাসপাতালের দায়িত্ব ফেলে রেখে সেখানে প্রাইভেট প্র্যাকটিস করছিলেন ডা. মইনুল হাসান চিশতী। এ কারণে নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ চিকিৎসকের নিবন্ধন বাতিলের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান একাধিকবার এই ডাক্তারকে শোকজ করেছে, কিন্তু ইনি এসব কিছু পরোয়া করেননি। ওখান থেকে এই প্রাইভেট হাসপাতালে এসে নিয়মিত প্র্যাকটিস করেন।

“এই ডাক্তার সরকারি হাসপাতালের একটি ফেইক রেজিগনেশন লেটার দিয়ে এখানে কাজ করেন। আর পপুলার এই হাসপাতালও তার রেজিগনেশন একসেপ্ট হয়েছে কি না সেটি যাচাই না করেই তাকে কাজের সুযোগ দিয়েছে, তাই হাসপাতালেরও শাস্তি হবে।”

মন্ত্রী বলেন, “ওই ডাক্তার অনৈতিক কাজ করেছে; আর সেটায় সহযোগিতা করেছে এই হাসপাতাল। তার লাইসেন্স শুড বি ক্যান্সেল অ্যান্ড চাকরি থেকে বরখাস্ত করা হবে।”

এসময় উপস্থিত ম্যাজিস্ট্রেটকে চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

পরে বিকালে অভিযোগের বিষয়ে পুরান ঢাকার ইংলিশ রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শাখা ব্যবস্থাপক মাহবুর রহমান চৌধুরী বলেন, চিকিৎসকের চাকরি ছাড়ার অনুলিপি বাসায় থাকায় তিনি দেখাতে পারেনি।

“একজন চিকিৎসক সম্মানীত ব্যক্তি হিসেবে যখন বলেন, আমি জুলাই থেকে সরকারি চাকরিতে পদত্যাগ করেছি, তখন সেটি আর যাচাই করার প্রয়োজনবোধ করিনি। আর এই জুলাই মাসের আগে তিনি বিকালেই প্র্যাকটিস করতেন এখানে। চাকরি ছাড়ার কথা বলার পর থেকে সকালে আসছেন।’’

স্বাস্থ্যমন্ত্রীর জরিমানার বিষয়ে তিনি বলেন, ‘‘আমাদের হাসপাতালের সকল কাগজপত্র আপডেটেড এবং কোনো কিছুর সমস্যা না থাকায় জরিমানা হয়নি।’’