সোমবার ১৪ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

৬০৫ খুন ১০০ দিনে নয়, ঘটেছে দুই মাসে ও অধিকাংশই ব্যক্তিগত বিরোধজনিত

অনলাইন ডেস্ক ০৮ জুন ২০২৬ ০৯:৫৫ পি.এম

পুলিশ সদর দপ্তর / ফাইল ছবি

দেশে ১০০ দিনে ৬০৫ খুন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে পুলিশ সদর দপ্তর। তাদের দাবি, প্রকাশিত তথ্যের উপস্থাপনায় গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট ও শ্রেণিবিভাগ অনুপস্থিত থাকায় জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে।

সোমবার (৮ জুন) এক বিশ্লেষণধর্মী বক্তব্যে পুলিশ জানায়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বরাতে ‘১০০ দিনে দেশে ৬০৫টি খুন’ সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি তাদের নজরে আসে। তবে পুলিশের সংরক্ষিত পরিসংখ্যান অনুযায়ী, গত মার্চ-এপ্রিল এই দুই মাসে মোট ৬০৫টি হত্যা মামলা নথিভুক্ত হয়েছে, যা ১০০ দিনের নয়।

পুলিশের তথ্য অনুযায়ী, নথিভুক্ত ৬০৫টি হত্যাকাণ্ডের মধ্যে সবচেয়ে বেশি ৩৩৬টি বা ৫৫ দশমিক ৫ শতাংশ ঘটেছে পূর্ব শত্রুতার জেরে। এছাড়া পারিবারিক কলহে ১৪৬টি বা ২৪ দশমিক ১ শতাংশ এবং সম্পত্তি ও অর্থনৈতিক বিরোধে ৬৯টি বা ১১ দশমিক ৪ শতাংশ হত্যাকাণ্ড ঘটেছে।

সেই সঙ্গে আকস্মিক আঘাতে ১৯টি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়টি, প্রেম বা পরকিয়ার জেরে পাঁচটি, ছিনতাইকারীর হাতে ছয়টি, দাঙ্গা-দস্যুতা-অপহরণসহ অন্যান্য ঘটনায় ১৫টি এবং রাজনৈতিক কারণে মাত্র তিনটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানায় পুলিশ।

বাহিনীটি বলছে, এই শ্রেণিবিন্যাস বিশ্লেষণ করলে দেখা যায়- অধিকাংশ হত্যাকাণ্ড ব্যক্তিগত, পারিবারিক বা অর্থনৈতিক বিরোধ থেকে সংঘটিত হয়েছে। ফলে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে শুধু মোট সংখ্যার ভিত্তিতে মূল্যায়ন করলে বাস্তব চিত্র আড়াল হতে পারে।

পুলিশের দাবি, গত এক দশকে দেশে বছরে খুনের মামলার সংখ্যা সাধারণত তিন হাজার থেকে সাড়ে চার হাজারের মধ্যে ওঠানামা করেছে। সেই হিসেবে দুই মাসে ৬০৫টি হত্যাকাণ্ডের হার বার্ষিক হিসাবে প্রায় তিন হাজার ৬৩০টির সমান, যা অতীত প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এছাড়া দেশের প্রায় ১৮ কোটি জনসংখ্যার তুলনায় গত দুই মাসে প্রতি লাখে হত্যার হার ০ দশমিক ৩৪, যা আন্তর্জাতিক মানদণ্ডে উচ্চহার হিসেবে বিবেচিত নয় বলেও উল্লেখ করা হয়।

পুলিশ সদর দপ্তর আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে মামলা নথিভুক্তকরণে অধিক স্বচ্ছতা এসেছে। সক্রিয়ভাবে মামলা নেওয়াকে তারা জবাবদিহি ও তথ্য সংরক্ষণের ইতিবাচক দিক হিসেবে দেখছে।

অপরাধ বিশ্লেষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে পূর্ণ শ্রেণিবিন্যাস, ঐতিহাসিক তুলনা ও জনসংখ্যাভিত্তিক হার উপস্থাপনের আহ্বান জানিয়েছে পুলিশ। তাদের ভাষ্য, শুধু সংখ্যার ভিত্তিতে পরিস্থিতি মূল্যায়ন করলে বাস্তবতা পুরোপুরি প্রতিফলিত হয় না।

 

আরও খবর

news image

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

news image

রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

news image

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

news image

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

news image

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

news image

১৭ সেপ্টেম্বর কার্ড পাবেন এক লাখ কৃষক

news image

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

news image

অন্যায়কে প্রশ্রয় নয়, রুখে দাঁড়াতে হবে : খাদ্যমন্ত্রী

news image

হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

news image

দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান

news image

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

news image

গুম-খুন ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

news image

দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

news image

পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে পারেনি, ৬ মাসে এমন একটা ঘটনাও নাই: স্বরাষ্ট্রমন্ত্রী

news image

দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

news image

আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

news image

ঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় কলেরার টিকা শুরু

news image

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

news image

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

news image

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

news image

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

news image

শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার: নজরুল ইসলাম খান

news image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮

news image

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

news image

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

news image

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

news image

মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তুলতে হবে: বাণিজ্যমন্ত্রী

news image

মেয়ের খুনিকে গ্রেফতারে এক মায়ের আকুতি

news image

‘র’ প্রধান ঢাকায়

news image

আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী